1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

ভূরুঙ্গামারীতে খড়ের ঢিপিতে আগুন দেওয়ার ঘটনায় বোরহান গ্রেফতার

মোঃ গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

মোঃগোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারীয়া এলাকায় খড়ের ঢিপি (পালা)তে আগুন দেওয়ার সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাকে ভূরুঙ্গামারী থানা পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ধারাবাহিকভাবে প্রায় ১০ থেকে ১২টি খড়ের ঢিপিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে আসছিল। এতে এলাকার বহু কৃষক ও খামারির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে আগুন দেওয়ার সময় এলাকাবাসী এক যুবককে গ্যাস লাইটারসহ সন্দেহজনক অবস্থায় আটক করে।পরে বিষয়টি ভূরুঙ্গামারী থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃত যুবককে হেফাজতে নেয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ বোরহান উদ্দিন রিয়াদ (১৯), পিতা- মোঃ রিয়াজুল ইসলাম, সাং- কামাত আঙ্গারীয়া (৮নং ওয়ার্ড), ইউনিয়ন- ৫নং ভূরুঙ্গামারী সদর, থানা- ভূরুঙ্গামারী, জেলা- কুড়িগ্রাম।

এ ঘটনায় এলাকাবাসী বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারের প্রেক্ষিতে ভূরুঙ্গামারী থানার মামলা নং- ০৭, তারিখ- ০৫/০২/২০২৬ ইং, ধারা- ১৪৩/৪৪৭/৪৩৬/৪২৭/৩৪ পেনাল কোডে মামলা রুজু করা হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন বলেন, অপরাধ দমনে পুলিশ সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা বিঘ্নিতকারী যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট