1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

সাতক্ষীরায় প্রতিমার স্বর্ণ অলংকার চুরি

সেলিম হোসেন, সাতক্ষীরা (কলারোয়া) উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

সেলিম হোসেন, সাতক্ষীরা কলারোয়া উপজেলা প্রতিনিধি:

সাতক্ষীরার প্রায় ২৩০ বছরের পুরোনো ঐতিহাসিক কেন্দ্রীয় মন্দির কমপ্লেক্সে চুরির ঘটনা ঘটেছে।

স্থায়ীভাবে ‘মায়ের বাড়ি’ নামে পরিচিত এই মন্দিরটি জেলার প্রাচীন মন্দির স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।

মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অবস্থিত কেন্দ্রীয় মন্দিরে এ ঘটনা ঘটে।

ঘটনাসূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরের একাধিক কক্ষের তালা কেটে ভেতরে প্রবেশ করে।

এ সময় প্রতিমার স্বর্ণালংকার, রুপা ও দানবাক্সের নগদ অর্থ চুরি করে নিয়ে যায় তারা।

মন্দির সমিতির কার্যনির্বাহী সদস্য ও শিক্ষক দীপাসিন্ধু তরফদার বলেন, দুই-তিন দিন আগে শহরের কাটিয়া মন্দিরেও চুরির ঘটনা ঘটেছে।

বারবার চুরির ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

তিনি দ্রুত দোষীদের গ্রেফতার এবং মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানান।

মন্দিরের কর্মকর্তা অসীম দাশ সোনা বলেন, মন্দিরের সিসিটিভি ফুটেজে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং তিনি প্রশাসনের কাছে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানান, চোরেরা মায়ের বাড়ি মন্দিরের কালীমন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধা গোবিন্দ মন্দির ও জগন্নাথ মন্দিরের তালা কেটে ভিতরে প্রবেশ করে।

চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে চার ভরি ওজনের দুই জোড়া স্বর্ণের বালা, এক ভরি ওজনের দুই জোড়া শাঁখা এবং চার আনা ওজনের এক জোড়া কানের দুল।

তিনি দাবি করেন, মোট প্রায় ১৮ লক্ষ টাকার স্বর্ণালংকার চুরি হয়েছে।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট