1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

ভূরুঙ্গামারীতে খেলোয়াড়দের মাঝে ভলিবল বিতরণ, ঘর ও স্টেজ নির্মাণ

মোঃ গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

মোঃ গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ভূরুঙ্গামারী উপজেলায় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে খেলোয়াড়দের মাঝে ভলিবল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে খেলোয়াড়দের সুবিধার্থে একটি ঘর ও স্টেজ নির্মাণ করা হয়েছে।
স্থানীয়দের মতে, তরুণ যুবকদের অপরাধ থেকে দূরে রাখতে এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও জড়তা কাটাতে অবসর সময়ে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে দীর্ঘদিন ধরে এলাকায় খেলাধুলাকে এগিয়ে নিতে ভূমিকা রেখে আসছেন ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিমল চন্দ্র সাহা। বর্তমানে এ কার্যক্রমকে আরও গতিশীল করে তুলেছেন ভোটহাট দাখিল মাদ্রাসার শিক্ষক ও ভূরুঙ্গামারীর জুয়েলারি ব্যবসায়ী শ্রী গণেশ চন্দ্র।
বুধবার ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন খেলোয়াড়দের মাঝে ভলিবল বিতরণ করেন। পাশাপাশি ভূরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলোয়াড়দের জন্য একটি ঘর ও একটি স্টেজ নির্মাণ করে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খেলাধুলাকে আরও গতিশীল করতে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
খেলোয়াড়দের জন্য ঘর, স্টেজ ও ক্রীড়া সামগ্রী পেয়ে স্থানীয় খেলোয়াড়রা আনন্দ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট