1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত চাচারা পলাতক ভুরুঙ্গামারীতে কৃষিভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে ২১ মামলার পলাতক ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার বদলি হলেও ছাড়ছেন না চেয়ার, সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার ভুরুঙ্গামারীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সিংগাইরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খুলনায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন বোচাগঞ্জে প্রধানমন্ত্রীর অর্থ বিতরণ

সরকারি রেটে জিলাপি’—চরের উন্নয়নের দাবিতে ভাইরাল তাজু ভাই

মোঃ গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

মোঃ গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম প্রতিনিধি:

“জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে? সাদাডা কত, লালডা কত?”—গ্রামের এক দোকানিকে করা এই সরল প্রশ্নই বদলে দিয়েছে কুড়িগ্রামের এক তরুণের জীবন। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর ঢাকডহর সরকারপাড়া গ্রামের বাসিন্দা ৩০ বছর বয়সী তাইজুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী। দারিদ্র্যের কারণে কখনো স্কুলে যাওয়ার সুযোগ হয়নি তাঁর। জীবিকার তাগিদে ঢাকার বিভিন্ন নির্মাণাধীন ভবনে কাজ করলেও, অবসরে শখের বসে ভিডিও তৈরি করেন তিনি।

গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নিজের এলাকার নারায়ণপুর বাজারে জিলাপি বিক্রির একটি ভিডিও ধারণ করেন তাইজুল। ভিডিওতে তাঁর সহজ-সরল উপস্থাপনা এবং ‘সরকারি রেটে’ জিলাপির দাম জানতে চাওয়ার অভিনব ভঙ্গি খুব দ্রুতই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। অল্প সময়ের মধ্যেই ভিডিওটি প্রায় ৫৫ লাখ ভিউ অর্জন করে। যেখানে আগে তাঁর ফলোয়ার ছিল মাত্র ৬ হাজার, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজারেরও বেশি।

তবে ভাইরাল হওয়ার পর প্রতিক্রিয়া এসেছে মিশ্র। অনেকেই তাঁর সরলতা ও আন্তরিকতাকে সাধুবাদ জানিয়েছেন, আবার কেউ কেউ করেছেন ট্রল ও ব্যঙ্গ।

এ বিষয়ে তাইজুল ইসলাম বলেন, তাঁর বাবা-মা দুজনই শ্রবণপ্রতিবন্ধী। জীবনের কষ্ট ভুলতে এবং নিজের মতো করে কিছু করতে তিনি ভিডিও তৈরি করেন। নিজেকে পেশাদার সাংবাদিক দাবি না করলেও চরাঞ্চলের মানুষের কথা তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তাঁর ভাষায়, “আমি বোকাসোকা মানুষ, ভুল হতেই পারে। তবে আমি চাই আমাদের চরের মানুষের উন্নয়ন হোক।”

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন। তিনি জানান, রাজমিস্ত্রির সহকারী এই তরুণ ভিডিওর মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পাওয়ায় তিনি আনন্দিত।

ছয় ভাই-বোনের মধ্যে বড় তাইজুল ইসলাম এখন নতুন স্বপ্ন দেখছেন—এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন এবং অবহেলিত চরাঞ্চলের মানুষের গল্প আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট