1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

বগুড়ায় গাঁজাসহ ৮ জন গ্রেফতার

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো: বগুড়া সদর উপজেলায় গাঁজাসহ ৮ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া সদর উপজেলার চকসূত্রাপুর সুইপার পট্টি ও চামড়া গুদাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ ৮ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলার গাইবান্ধা সদর থানাধীন মধ্য ফলিয়া পুলবন্দী এলাকার নুরনবী শেখের ছেলে মো. নিরব (২০), বগুড়া জেলার সারিয়াকান্দি থানাধীন রামনগর এলাকার মৃত শাজাহানের ছেলে মো. আনিছ (৩৫), বগুড়া জেলার গাবতলী থানাধীন বুরুজ এলাকার মো. মিষ্টার আলীর ছেলে মো. জাকারিয়া ইসলাম (১৯), বগুড়া সদর থানাধীন শাকপালা এলাকার রহিম মন্ডলের ছেলে মো. বিজয় (১৯), বগুড়া সদর থানাধীন বাদুতলা এলাকার মৃত বাবু শেখের ছেলে মো. শামীম (৫০), বগুড়া সদর থানাধীন কামারগাড়ী এলাকার নিয়ামুল তালুকদারের ছেলে মো. আব্দুল মোমিন (৩০), বগুড়া সদর থানাধীন উত্তর চেলোপাড়া এলাকার রতন চৌধুরীর ছেলে অন্তর চৌধুরী (২২) এবং সোনাতলা থানাধীন রানিরপাড়া এলাকার মৃত কসিম মন্ডলের ছেলে মো. সানারুল (৩০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে ১ম আসামীকে ১০ দিন, ২য় আসামীকে ১৫ দিন, ৩য় ও ৪র্থ আসামীকে ১০ দিন করে, ৫ম আসামীকে ৭ দিন, ৬ষ্ঠ আসামীকে ১০ দিন, ৭ম আসামীকে ৭ দিন এবং ৮ম আসামীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে জব্দকৃত গাঁজা ঘটনাস্থলেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। তরুণ সমাজকে রক্ষায় এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্যও আমরা কাজ করে যাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট