1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

সাতক্ষীরার কলারোয়ায় ছাগলকে কেন্দ্র করে মারামারি, আহত পিতা–পুত্র

সেলিম হোসেন, সাতক্ষীরা (কলারোয়া) উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

সেলিম হোসেন, সাতক্ষীরা কলারোয়া উপজেলা প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদি বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিতা ও পুত্র আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মিজানুর রহমান (৫০) নিজ ফসলি জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে রবিউল ইসলাম আদুর বাড়ির সামনে পৌঁছালে রবিউল ইসলাম আদু, তানজিলা খাতুন, মোজাম্মেল, জাহাঙ্গীরসহ আরও ৩–৪ জন তার ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি মারধর করে।
ঘটনার খবর পেয়ে মিজানুর রহমানের ছেলে মেহেদী হাসান ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়।
এ বিষয়ে জানা যায়, রবিউল ইসলাম আদুর একটি ছাগল মিজানুর রহমানের কৃষিজমিতে প্রবেশ করলে তিনি ছাগলটিকে মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত।
আহত মিজানুর রহমান ও তার ছেলে মেহেদী হাসানকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট