1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

কলারোয়ার রামভদ্রপুরে কৃষকের বাড়িঘর ক্ষতিগ্রস্তের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সেলিম হোসেন,সাতক্ষীরা (কলারোয়া)উপজেলা প্রতিনিধি ।
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

সেলিম হোসেন সাতক্ষীরা কলারোয়া উপজেলা প্রতিনিধি:

কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামে এক কৃষকের বাড়িঘর ও প্রাচীর ক্ষতিগ্রস্তের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগকারী জিয়াউল হক জানান, তিনি দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে নিজের ক্রয়কৃত জমিতে পরিবারসহ বসবাস করে আসছেন। কিন্তু হঠাৎ করে পাশের জমির মালিক আজমীর বিশ্বাস প্রভাব খাটিয়ে তার জমির সীমানা ঘেঁষে পানির নালা খনন করেন এবং ঘর ও প্রাচীরের খুব কাছাকাছি কাজ করেন বলে অভিযোগ করেন।

ভুক্তভোগীর দাবি, ওই নালার পানির কারণে তার ঘর ও প্রাচীরে ক্ষতি হচ্ছে এবং ফাটল দেখা দিয়েছে। একাধিকবার বাধা দিতে গেলে তাকে মারধরের হুমকি দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।

এছাড়াও প্রতিবেশীর আম গাছের ডাল ঘরের ছাদের উপর ঝুলে থাকায় তা কাটার অনুরোধ জানানো হলেও কোনো সমাধান হয়নি বলে তিনি জানান। এতে বাড়তি ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

শেষে ভুক্তভোগী পরিবার নিরাপত্তা ও সমস্যার সমাধানে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট