1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত চাচারা পলাতক ভুরুঙ্গামারীতে কৃষিভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে ২১ মামলার পলাতক ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার বদলি হলেও ছাড়ছেন না চেয়ার, সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার ভুরুঙ্গামারীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সিংগাইরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খুলনায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন বোচাগঞ্জে প্রধানমন্ত্রীর অর্থ বিতরণ

ঘাসের জমি থেকে গলাকাটা এক কিশোরের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ মোহাম্মদ শরিফুল ইসলাম
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ মোহাম্মদ শরিফুল ইসলাম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ফসলি জমি থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চড়া চিতুলিয়া এলাকায় ঘাসক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোতাজিয়া ইউনিয়নের চড়া চিতুলিয়া গ্রামের কৃষকরা প্রতিদিনের মতো মাঠে কাজ করতে গিয়ে ঘাসক্ষেতের মাঝখানে একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

এলাকাবাসী জানান, উদ্ধার হওয়া কিশোরের গলায় গভীর ক্ষতের চিহ্ন রয়েছে এবং মুখেও আঘাতের দাগ দেখা গেছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। নিহতের বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট