1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

ভূরুঙ্গামারীতে নববর্ষ উদযাপন উপলক্ষে আলপনা অঙ্কন

মোঃ গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ গোলাম মোস্তফা:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আলপনা অঙ্কন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল থেকে সারাদিনব্যাপী প্রায় ৪০ জন সদস্য একযোগে কাজ করে উপজেলা প্রাঙ্গণজুড়ে নান্দনিক আলপনা অঙ্কন সম্পন্ন করেন। এ আয়োজনকে সফল করতে ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদলের পৃষ্ঠপোষকতায় সার্বিক তত্ত্বাবধানে কাজ করেন গোলাম শাহরিয়ার শাওন।

আলপনা অঙ্কন কার্যক্রমে অংশগ্রহণ করেন ছাত্রদলের নিহাদ তাশরিফ ব্যাপারীসহ ভূরুঙ্গামারী সরকারি কলেজ রোভার স্কাউটের সদস্যবৃন্দ—নয়ন মিয়া, নাহিদ, ফইজা, মৌ, ওবাইদুল, কেয়া, মিষ্টি ও মনিরা।

এছাড়াও ভূরুঙ্গামারী মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী স্নেহা, ইভা, কেমি, আধরা, মন্দিরা, নাফিরা ও মিতা অংশগ্রহণ করেন। নেহাল উদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মায়ামনী মুসকান, আর্পিতা রানী মোহন্ত ও জান্নাতুল ফেরদৌস রিমিও এ আয়োজনে যুক্ত ছিলেন।

সবার সম্মিলিত প্রচেষ্টায় উপজেলা প্রাঙ্গণে ফুটে ওঠে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির মনোমুগ্ধকর রূপ। আয়োজক সূত্রে জানা যায়, এ কর্মসূচিতে আনুমানিক ১৮-১৯ হাজার টাকা ব্যয় হয়েছে।

উল্লেখ্য, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন তরুণ প্রজন্মকে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট