1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত চাচারা পলাতক ভুরুঙ্গামারীতে কৃষিভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে ২১ মামলার পলাতক ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার বদলি হলেও ছাড়ছেন না চেয়ার, সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার ভুরুঙ্গামারীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সিংগাইরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খুলনায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন বোচাগঞ্জে প্রধানমন্ত্রীর অর্থ বিতরণ

শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত চাচারা পলাতক

মোঃ শরিফুল ইসলাম,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মোঃ শরিফুল ইসলাম,শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মাহতাব হোসেন হৃদয় (৫) নামের এক শিশুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন চাচাদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মারজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহতাব হোসেন হৃদয় একই গ্রামের ফারুক সিকদারের ছেলে।

স্থানীয় সূত্র ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, টয়লেট নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশী ও আত্মীয় হামেদ আলীর সঙ্গে ফারুক সিকদারের বিরোধ চলছিল। ঘটনার দিন ফারুক সিকদারের গোয়ালঘরের পাশে মাটি ফেলা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এক পর্যায়ে হামেদ আলী তার ভাই পেশকার, আশকার, হাকিম ও মোক্তারের সহযোগিতায় লাঠিসোটা, রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফারুক সিকদারের ওপর হামলা চালায়। এসময় ফারুক তার সন্তানকে কোলে নিয়ে পালানোর চেষ্টা করলে হামলাকারীদের রামদার আঘাতে শিশুটি গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহত শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মো. নাজমুল কাদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট