1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

সিংগাইরে নারীর লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

রিপন মিয়া
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

রিপন মিয়া, মানিকগঞ্জ (সিংগাইর) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় রেহেনা খাতুন (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পশ্চিম ভাকুম গ্রামে সড়কের ঢাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রেহেনা খাতুন মৃত হানিফ মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বামী কিটিং চর গ্রামের কামাল হোসেনের সঙ্গে আলাদা হয়ে প্রায় ১৪ বছর ধরে তিনি ভাকুম গ্রামের তার মামা আবু সাইদের বাড়িতে বসবাস করছিলেন। তার রায়হান নামে ১১ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
পুলিশ জানায়, স্থানীয়রা মামা আবু সাইদের বাড়ির অদূরে রাস্তার ঢালে রেহেনার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট