1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

মামলা তুলে নিতে চাপ, অস্বীকৃতিতে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আপন ৩ ভাইয়ের বিরুদ্ধে

শরিফুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ এবং অস্বীকৃতি জানানোয় মেজো ভাইয়ের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আপন তিন ভাই ও তাদের স্বজনদের বিরুদ্ধে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানা যায়, এ ঘটনায় শাহজাদপুর আমলি আদালতে মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী ফরহাদ আলী ফকিরের ছেলে মনিরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে তিনি পূর্বে আদালতে একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই তার তিন চাচা—আব্দুল খালেক, আনোয়ার হোসেন ও মজিদ—এবং তাদের ছেলে-পেলেসহ সহযোগীরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।অভিযোগে বলা হয়, অভিযুক্তরা তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে এবং মামলা তুলে নিতে বলে। এতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

গত ২৮ এপ্রিল দুপুরে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে মই ব্যবহার করে বাড়ির ছাদ দিয়ে প্রবেশ করে হামলা চালায়। এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে ঘরের দরজা-জানালা ভাঙচুর করে। পরে ঘরে ঢুকে তালা ভেঙে ধান, সরিষা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, হামলার সময় তাদের মারধর করা হয় এবং পরিবারের সদস্যদের ওপরও হামলা চালানো হয়। এতে তারা চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রায় ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে বলে জানা গেছে।

অন্যদিকে অভিযুক্তরা এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ভুক্তভোগী পক্ষই তাদের বাড়িতে গিয়ে প্রথমে হামলা চালায়। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তাদের বক্তব্যে অসংগতি লক্ষ্য করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট