1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

ভুরুঙ্গামারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

মোঃ গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

গোলাম মোস্তফা ভুরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধি, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় “এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশনফরনিউট্রিশন,এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।রোববার (৩ মে ২০২৬) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার। তিনি প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম এবং মাঠ পর্যায়ে কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে এর ভূমিকা তুলে ধরেন।এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশিকুর জামান, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, জয়মনিরহাট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সরকারসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করেন। তারা মাঠ পর্যায়ে অর্জিত অভিজ্ঞতা, সফলতা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন। এতে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং উদ্যোক্তা তৈরিতে ফিল্ড স্কুল কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। অনুষ্ঠানে বঙ্গসোনাহাট ইউনিয়নের কৃষক মোঃ আল আমিন এই প্রোগ্রামের মাধ্যমে তিনি যা শিখেছন,তা বিস্তারিত ভাবে উপস্থাপন করেন। অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছাঃ শরিফা খাতুন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় কৃষি কর্মকর্তা মোঃ সরোয়ার তৌহিদ একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন, যেখানে প্রকল্পের অগ্রগতি, সফলতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন স্টাল ঘুরে দেখেন অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল্লাহ আল মামুন। এ অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি সচেতনতা এবং উদ্যোক্তা উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট