1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

সিংগাইরে শিশু নির্যাতন: ডিবির অভিযানে সৎ বাবা গ্রেপ্তার

রিপন মিয়া | সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

রিপন মিয়া, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা মতি বেপারী (৪৪)-কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)

গ্রেপ্তারকৃত মতি বেপারী উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত সবুর আলী বেপারীর ছেলে। বুধবার (৬ মে) বিষয়টি নিশ্চিত করেন ডিবির ইনচার্জ মানবেন্দ্র বালো। তিনি জানান, গত ৪ মে শিশুটির মা সিংগাইর থানা-এ ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।ওই মামলার ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৫ মে তাকে মির্জাপুর উপজেলার দেওঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে অন্তঃসত্ত্বা অবস্থায় শিশুটির মাকে বিয়ে করেন মতি বেপারী। পরে ওই নারী একটি কন্যা সন্তানের জন্ম দেন। গত ১ মে দিবাগত রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত মতি বেপারী শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।ঘটনার পর অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরদিন সকালে বিষয়টি জানতে পারেন তার মা। প্রথমে শিশুটিকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে মানিকগঞ্জ জেলা হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।এই রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট