
সিরাজগঞ্জ প্রতিনিধি : মোঃ শরিফুল ইসলাম
অদ্য ০৭/০৫/২০২৬ খ্রিস্টাব্দ ভোর রাত ৪টা ২৫ মিনিটের সময় সলঙ্গা থানার অফিসার ইনচার্জের মাধ্যমে জানা যায় যে, থানাধীন চড়িয়া মধ্যপাড়া গ্রামে জনৈক বাকিরুলের বাড়িতে আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের কয়েকজন সক্রিয় সদস্য চুরি শেষে অবস্থান করছে।
সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য সলঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী, পিপিএম-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ মোনাহার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ভোর ৪টা ৩৫ মিনিটে অভিযানে অংশ নেন।
পুলিশ বাকিরুলের বসতবাড়ির পূর্ব দুয়ারীর মাঝের কক্ষে পৌঁছালে আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যদের সহায়তায় নিম্নোক্ত ৯ জনকে আটক করা হয়—
১। মোঃ শফিকুল ইসলাম (৩২), সাং-গয়েশ্বর বেলাই, থানা-উল্লাপাড়া উপজেলা
২। মোঃ নয়ন প্রাং (২৮), সাং-চড়িয়া কালিবাড়ী
৩। মোঃ জুলহাস প্রাং (৩৪), সাং-চড়িয়া মধ্যপাড়া
৪। মোঃ কাওসার মৃধা (২৮), সাং-চড়িয়া কালিবাড়ী
৫। মোঃ সাগর সরকার (২৬), সাং-চড়িয়া শিকার মধ্যপাড়া
৬। মোঃ রমজান শেখ (২৬), সাং-চড়িয়া কালিবাড়ী
৭। মোঃ কামরুল ইসলাম (৪০), সাং-চড়িয়া কালিবাড়ী
উপরের ২ থেকে ৭ নম্বর আসামির সকলের থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ।
এছাড়াও আটক করা হয়—
৮। মোঃ আলমগীর (২২), সাং-পাইনা
৯। মোঃ মোস্তফা হোসেন (১৯), সাং-পাইনা, থানা-বেড়া উপজেলা, জেলা-পাবনা।
তবে অভিযানের সময় অজ্ঞাতনামা আরও ২/৩ জন আসামি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
ধৃত আসামিদের স্বীকারোক্তি ও দেখানো মতে বাকিরুলের বাড়ির সিঁড়ির নিচ থেকে ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম এবং পরিবহনের কাজে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
#সলঙ্গা #সিরাজগঞ্জ #ট্রান্সফরমার_চোর #পুলিশ_অভিযান #চোরাই_মালামাল #বাংলাদেশ_সংবাদ