1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

মুসলিম নির্যাতনের প্রতিবাদে সিংগাইরে আলেম-ওলামাদের সমাবেশ ও মোনাজাত

রিপন মিয়া | সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

রিপন মিয়া, সিংগাইর (মানিকগঞ্জ) :

ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা, ভয়ভীতি ও নির্যাতনের প্রতিবাদে সিংগাইর উপজেলায় প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুর ২টায় উপজেলার সাহরাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সায়েস্তা ইউনিয়ন উলামা পরিষদ ও তৌহিদী জনতার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সায়েস্তা ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মুফতি সোলাইমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মুফতি মোজাফ্ফর হোসেন, সাহরাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাঈমুর রহমান, সাহরাইল বাজার মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সালাহউদ্দিন ও স্থানীয় বিএনপি নেতা আমজাদ হোসেন মৃধা।

বক্তারা বলেন, ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলা, ভয়ভীতি ও নির্যাতনের ঘটনা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

তারা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। ধর্মীয় বিভেদ ও উসকানিমূলক কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বানও জানান বক্তারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ঈদগাহ মাঠ থেকে বের হয়ে ইউনিয়ন পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ করে কালাচাঁন টাওয়ার এলাকায় গিয়ে শেষ হয়। পরে মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও নির্যাতিতদের মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট