1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

ভুরুঙ্গামারীতে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মোঃ গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

গোলাম মোস্তফা,ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ভুরুঙ্গামারী উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ-২০২৬ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৭ মে) বিকেলে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে জয়মনিরহাট এলএসডি গুদাম-এ এ সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার, জয়মনিরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম (আকন্দ), উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, মা অটো মিলের মালিক ও আন্ধারীঝাড় ইউপি চেয়ারম্যান জাবেদ মণ্ডল, সুমন অটো মিলের স্বত্বাধিকারী খাদেমুল ইসলাম, দিনা অটো মিলের স্বত্বাধিকারী আব্দুল হাকিমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ৬৮৩ মেট্রিক টন ধান প্রতি কেজি ৩৬ টাকা দরে, ১০ হাজার ৬৬৩ দশমিক ৯৮০ মেট্রিক টন সিদ্ধ চাল প্রতি কেজি ৪৯ টাকা দরে এবং ৫৫ দশমিক ৯৮০ মেট্রিক টন আতপ চাল প্রতি কেজি ৪৮ টাকা দরে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

বক্তারা জানান, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং খাদ্য মজুদ শক্তিশালী করতেই সরকার এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

#ভুরুঙ্গামারী #কুড়িগ্রাম #ধান_সংগ্রহ #চাল_সংগ্রহ #খাদ্য_বিভাগ #বাংলাদেশ_সংবাদ #BreakingNews

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট