1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বিয়ে দাবি করে স্বামীর বাড়িতে গিয়ে হামলার অভিযোগ, মামলা দায়ের; দুই আসামি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা ও ট্রাক জব্দ, গ্রেফতার ১ ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে চাঁদপুরের যুবতীর অনশন ভূরুঙ্গামারী হাসপাতালে ৭ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্যসেবায় স্বস্তি সাতক্ষীরায় গৃহবধুর অকাল মৃত্যুঃ রহস্যময় পরিস্থিতি ভূরুঙ্গামারী-ঢাকা গামী নাবিল বাসে বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কুলিয়ারচর-এ গরুসহ দুই গরু চোর আটক ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি ও বিজিবির যৌথ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

ঘরের আড়ালে মাদক কারখানা, ডিএনসির অভিযানে মুখোশ খুলল

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাইমদ ও চোলাইমদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। এ সময় চোলাইমদ প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বগুড়া জেলার শেরপুর থানাধীন ভবানীপুর ইউপির শিখর গ্রামের শ্রী বুলু সরেনের ছেলে রমেশ চন্দ্র সরেন (৩৫)।

 

ডিএনসি জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে বগুড়া জেলার শেরপুর থানাধীন ভবানীপুর ইউনিয়নের শিখর গ্রামে অভিযান পরিচালনা করা ডিএনসির চৌকস দল। এসময় মাদক ব্যবসায়ী রমেশ চন্দ্র সরেনের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।তল্লাশি চলাকালে বসত বাড়িতে থাকা একটি বাজার ব্যাগের ভেতর থেকে লেবেলবিহীন প্লাস্টিকের বোতলে রাখা ৩০টি চোলাইমদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ২৫০ মিলিলিটার করে মোট ৭.৫ লিটার চোলাইমদ পাওয়া যায়। এছাড়া চোলাইমদ তৈরির উপকরণ হিসেবে ওয়াশ ভর্তি ৩টি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়, যার প্রতিটিতে ৫০ লিটার করে মোট ১৫০ লিটার ওয়াশ ছিল।এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান বলেন,

“মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান নিয়মিত ও চলমান। মাদক উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা চোলাইমদ ও এর তৈরির উপকরণ উদ্ধার করেছি এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট