1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বিয়ে দাবি করে স্বামীর বাড়িতে গিয়ে হামলার অভিযোগ, মামলা দায়ের; দুই আসামি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা ও ট্রাক জব্দ, গ্রেফতার ১ ভূরুঙ্গামারীতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সেনাসদস্যের বাড়িতে চাঁদপুরের যুবতীর অনশন ভূরুঙ্গামারী হাসপাতালে ৭ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্যসেবায় স্বস্তি সাতক্ষীরায় গৃহবধুর অকাল মৃত্যুঃ রহস্যময় পরিস্থিতি ভূরুঙ্গামারী-ঢাকা গামী নাবিল বাসে বগুড়ায় ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কুলিয়ারচর-এ গরুসহ দুই গরু চোর আটক ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি ও বিজিবির যৌথ অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

রোকন উদ্দিন বাবুলের স্বতন্ত্র প্রার্থী হওয়ার খবর ভিত্তিহীন গুজব তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

নিজস্ব প্রতিবেদক।
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

‎লালমনিরহাট-২ (কালীগঞ্জ–আদিতমারী) আসনের মাটি ও মানুষের নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রভাবশালী নেতা রোকন উদ্দিন বাবুলকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে একটি গুজব ছড়ানো হচ্ছে। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন—এমন সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন তিনি।রোকন উদ্দিন বাবুল বলেন, “আমাকে নিয়ে যে ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।” সংশ্লিষ্ট সূত্র ও তাঁর রাজনৈতিক অনুসারীরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং দলের একজন একনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ নেতা।

‎সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। এলাকার সাধারণ মানুষের মাঝেও তাঁকে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে দেখার ব্যাপক আগ্রহ ও আলোচনা রয়েছে।সম্প্রতি কিছু স্বার্থান্বেষী মহল তাঁর স্বতন্ত্র প্রার্থী হওয়া কিংবা স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে যে গুঞ্জন ছড়াচ্ছে, তার কোনো সত্যতা নেই। তিনি দলের প্রতি সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ এবং বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্তের বাইরে তাঁর কোনো অবস্থান নেই বলেও নিশ্চিত করা হয়েছে।রোকন উদ্দিন বাবুল তাঁর কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “কেউ যেন মিথ্যা গুজবে বিভ্রান্ত না হন। আমি বিএনপির সাথেই আছি এবং দলীয় প্রার্থী হিসেবেই নির্বাচনি মাঠে সক্রিয় রয়েছি।”এ সময় তিনি নেতাকর্মীদের বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে সত্যের পক্ষে থাকার এবং ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট