1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

কুয়াশা ভোরে গাঁজার গোপন যাত্রা, ডিএনসির অভিযানে দুইজন গ্রেফতার

মোঃ নাহিদ ইসলাম , ব্যুরো প্রধান, রাজশাহী ।
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো: কুয়াশাচ্ছন্ন ভোরে গাঁজা পাচারকালে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

শুক্রবার (০২ জানুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ১৫ মিনিট পর্যন্ত বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন জামাদারপুকুর এলাকায় বগুড়া–নাটোরগামী পাকা সড়কের পূর্ব পাশে গীতা ফিলিং পয়েন্টের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি দল সিএনজি ও আসামিদের দেহ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদর থানাধীন লাহিড়ীপাড়া ইউপির সাত শিমুলিয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে সাজু (৪০) ও লাহিড়ীপাড়া ইউপির ইউনুস আলীর ছেলে আব্দুল হক আজাদ (৩৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানায় ডিএনসি। এসব তথ্য যাচাই-বাছাই করে চক্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,“মাদক পাচারকারীরা কৌশল পরিবর্তন করে ভোরের কুয়াশাকে কাজে লাগানোর চেষ্টা করছে। তবে আমাদের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযানের ফলে তারা রেহাই পাচ্ছে না। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া জেলা কার্যালয় সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। মাদক চক্রের মূল হোতাসহ জড়িত সবাইকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “জনসাধারণের সহযোগিতা পেলে মাদক নির্মূলে আরও দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”

এ ঘটনায় শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট