1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

রান্না বন্ধের মুখে মানুষ, রাজশাহীতে এলপিজি গ্যাসে অচেনা সংকট

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো: রাজশাহীতে আকস্মিকভাবে এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাজারে গ্যাস পাওয়া যাচ্ছে না, এমনকি বাড়তি দাম দিয়েও অনেক ক্রেতা সিলিন্ডার সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

 

খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, ডিলার পর্যায় থেকে প্রয়োজনীয় পরিমাণ গ্যাস না পাওয়ায় সংকট দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। অল্প কিছু সিলিন্ডার বাজারে মিললেও তা চাহিদার তুলনায় খুবই নগণ্য। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তাদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীরাও।

ভোক্তাদের অভিযোগ, মাত্র এক সপ্তাহ আগেও যে গ্যাস সিলিন্ডার ১ হাজার ২৫০ টাকায় কেনা যেত, বর্তমানে সেটির দাম দাঁড়িয়েছে ১ হাজার ৬০০ টাকায়। অর্থাৎ প্রতি সিলিন্ডারে অতিরিক্ত প্রায় সাড়ে ৩৫০ টাকা গুনতে হচ্ছে। এ অবস্থায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের সংসার ব্যয়ে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।

নগরীর সাহেব বাজার এলাকার বাসিন্দা আবদুল কাদের বলেন, “আগে নিয়মিত ১ হাজার ২৫০ টাকায় গ্যাস কিনতাম। এখন একই সিলিন্ডারের জন্য ১ হাজার ৬০০ টাকা চাইছে। তাও সব দোকানে পাওয়া যায় না। এত বেশি দামে গ্যাস কেনা আমাদের জন্য খুব কষ্টের।”

শালবাগান এলাকার গৃহিণী শাহানা বেগম বলেন, “রান্নার জন্য গ্যাসের বিকল্প নেই। কিন্তু এক দোকান থেকে আরেক দোকানে ঘুরেও গ্যাস পাচ্ছি না। যেখানেই পাওয়া যাচ্ছে, সেখানে দাম অনেক বেশি।”

লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা নাসরিন আক্তার বলেন, “বাজারে যদি এমন সংকট থাকে, তাহলে সরকারকে আগেই ব্যবস্থা নিতে হবে। প্রতিদিনের রান্না তো আর বন্ধ রাখা যায় না।”

এদিকে নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে ওমেরা ও ফ্রেশ ব্র্যান্ডের এলপিজি সিলিন্ডার ছাড়া অন্যান্য কোম্পানির গ্যাস প্রায় অনুপস্থিত। ফলে বিকল্প না থাকায় ক্রেতারা বাধ্য হয়ে বাড়তি দামেই সিলিন্ডার কিনছেন।

 

হোটেল ও চা-দোকান মালিকরা জানান, গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে তাদের ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রেই লোকসান দিয়েই ব্যবসা চালাতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

তবে এ বিষয়ে গ্যাস সিলিন্ডার ডিলাররা কোনো মন্তব্য করতে রাজি হননি।

রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. ইব্রাহীম হোসেন বলেন, “এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি আমাদের নজরে এসেছে। গত কয়েকদিন ধরেই দাম বাড়ছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট