1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত চাচারা পলাতক ভুরুঙ্গামারীতে কৃষিভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে ২১ মামলার পলাতক ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার বদলি হলেও ছাড়ছেন না চেয়ার, সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার ভুরুঙ্গামারীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সিংগাইরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খুলনায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন বোচাগঞ্জে প্রধানমন্ত্রীর অর্থ বিতরণ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে এক লক্ষাধিক টাকার মালামাল জব্দ

সেলিম হোসেন,সাতক্ষীরা (কলারোয়া)উপজেলা প্রতিনিধি ।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

সেলিম হোসেন,সাতক্ষীরা, কলারোয়া উপজেলা প্রতিনিধি:

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে এক লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় মাদক ও ঔষধ সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (২৭ জানুয়ারি ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীন ভোমরা ও মাদরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১২৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের ঔষধ সামগ্রী উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য এক লক্ষাধিক টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৪ থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাঁড়ি নামক স্থান থেকে ৪৯ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ফেনসিডিল জব্দ করে।

এছাড়া মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩-এস থেকে ১১ আরবি পর্যন্ত এলাকায় আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দা মাঠ নামক স্থান থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ সামগ্রী আটক করে।

সব মিলিয়ে অভিযানে মোট ১ লাখ ১৯ হাজার ৬০০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, চোরাকারবারিরা শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব মালামাল বাংলাদেশে পাচার করছিল। এ ধরনের চোরাচালানের ফলে একদিকে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে রাষ্ট্র উল্লেখযোগ্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদলের মাধ্যমে উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট