1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

ভূরুঙ্গামারীতে পোস্টাল ব্যালট পেয়ে ভোটারদের উচ্ছ্বাস

মোঃ গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

মোঃ গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি;

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পোস্টাল ব্যালট পেপার হাতে পেয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। ঘরে বসেই ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় অনেক ভোটার সন্তোষ প্রকাশ করেছেন।

পোস্ট অফিস সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী–নাগেশ্বরী) আসনে পোস্টাল ব্যালটের জন্য অনলাইনে পাঁচ হাজারেরও বেশি আবেদন জমা পড়ে। এরই ধারাবাহিকতায় শনিবার (৩১ জানুয়ারি) ভূরুঙ্গামারী পোস্ট অফিসে প্রথম ধাপে ৯৪৯টি পোস্টাল ব্যালট পেপার পৌঁছায়।

খবরটি ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভোটাররা পোস্ট অফিসে ভিড় করেন। ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে এদিন প্রায় তিন শতাধিক ভোটার তাদের পোস্টাল ব্যালট সংগ্রহ করেন।

ভোটাররা জানান, কর্মস্থল কিংবা ব্যক্তিগত কারণে অনেক সময় ভোটকেন্দ্রে উপস্থিত হওয়া সম্ভব হয় না। পোস্টাল ব্যালটের মাধ্যমে এবার তারা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন, যা তাদের জন্য বড় স্বস্তির বিষয়।

পোস্ট অফিস কর্তৃপক্ষ জানায়, পর্যায়ক্রমে আবেদনকারীদের কাছে পোস্টাল ব্যালট সরবরাহ করা হবে। নির্ধারিত নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ ও প্রেরণের কার্যক্রম সম্পন্ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট