1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

ভূরুঙ্গামারীতে বাংলা ইশারা ভাষা দিবসে সুবর্ণ নাগরিকদের মাঝে হুইলচেয়ার ও হিয়ারিং এইড বিতরণ

মোঃ গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

মোঃ গোলাম মোস্তফা ,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

৭ ফেব্রুয়ারি ‘বাংলা ইশারা ভাষা দিবস’। ২০২৬ সালে দিবসটির মূল প্রতিপাদ্য— “ইশারা ভাষার ব্যবহার, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার”

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইশারা ভাষার গুরুত্ব, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং সমাজে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিসহ অন্যান্য প্রতিবন্ধী ও সুবর্ণ নাগরিকদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এ সময় হুইলচেয়ার, ট্রাইসাইকেল ও হিয়ারিং এইড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আব্দুল আহাদ। এছাড়াও উপজেলা আইসিটি অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ইশারা ভাষার প্রসার ও এর ব্যবহার নিশ্চিত করা গেলে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক ও রাষ্ট্রীয় অধিকার প্রতিষ্ঠা আরও সহজ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট