1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

বগুড়ায় কোমরে বেঁধে গাঁজা পাচারকালে আটক ২

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো:

বগুড়ায় কোমরে পলিথিনে মোড়ানো ও স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় গাঁজা বহনের সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে মোট ১ কেজি গাঁজা ও দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলার শিবগঞ্জ থানাধীন মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে অভিযানটি পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি দল মোকামতলা থেকে বগুড়াগামী একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি তল্লাশি করে তাদের আটক করে।

ডিএনসি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের কোমরে পলিথিনে মোড়ানো এবং স্কচটেপ দিয়ে শক্তভাবে পেঁচানো অবস্থায় পৃথকভাবে ৫০০ গ্রাম করে মোট ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া একজনের কাছ থেকে একটি পুরাতন ‘সিম্ফনি’ বাটন মোবাইল ফোন এবং অন্যজনের কাছ থেকে একটি ‘জিডিএল’ বাটন মোবাইল (সিমসহ) পাওয়া যায়।

আটককৃতরা হলেন— কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার শিমুলবাড়ী দোলাপাড়া এলাকার মো. আবেদ আলী (৪০) এবং একই থানার পূর্ব ফুলমতী যোগীপাড়া এলাকার মো. রাসেল মিয়া (২৮)।

এ ঘটনায় পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ডিএনসি বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন,
“মাদকবিরোধী অভিযানে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যেখানেই মাদক পাচারের চেষ্টা হবে, সেখানেই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তরুণ সমাজকে রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, সীমান্তবর্তী ও মহাসড়ককেন্দ্রিক এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং মাদক চক্রের সঙ্গে জড়িতদের শনাক্তে ধারাবাহিক অভিযান চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট