1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

মোঃ আনিছ হামজা,মৌলভীবাজার উপজেলা প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘড়্গাও এলাকায় আজ বিকেল আনুমানিক ৫টার দিকে এক মর্মান্তিক হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় যুবক তারেক কে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। অভিযুক্ত আতিক নিহতের সমবয়সী এবং একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঘড়্গাও এলাকার একটি মাঠে স্থানীয় যুবকরা ক্রিকেট খেলছিল। খেলার সময় জোরে বল মারাকে কেন্দ্র করে তারেক ও আতিকের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। মুহূর্তের মধ্যেই কথাকাটাকাটির ঘটনা চরম আকার ধারণ করে এবং ক্ষিপ্ত হয়ে আতিক তারেককে একাধিকবার ছুরিকাঘাত করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তারেককে মৃত ঘোষণা করেন।

ঘড়্গাও এলাকায় সামান্য খেলাকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট