1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত চাচারা পলাতক ভুরুঙ্গামারীতে কৃষিভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে ২১ মামলার পলাতক ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার বদলি হলেও ছাড়ছেন না চেয়ার, সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার ভুরুঙ্গামারীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সিংগাইরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খুলনায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন বোচাগঞ্জে প্রধানমন্ত্রীর অর্থ বিতরণ

মৌলভীবাজারে শ্বশুরবাড়ির নির্যাতনে পুত্রবধূর মৃত্যুর অভিযোগ

মোঃ আনিছ হামজা,মৌলভীবাজার জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মোঃ আনিছ হামজা,মৌলভীবাজার জেলা প্রতিনিধি

মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে রুবিনা বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার সদর উপজেলার ১০নং নাজিরাবাদ ইউনিয়নের আগনসি গ্রামে গত ১৪ মার্চ ২০২৬ ইং।

ভুক্তভোগী পরিবারের দাবি, স্বামী, ভাসুর ও শাশুড়ি মিলে দীর্ঘদিন ধরে রুবিনা বেগমকে নির্যাতন করতেন। ঘটনার দিনও তাকে মারধর করা হয় এবং পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন তারা।

মৃত্যুর পর পাশের বাড়ির লোকজনের মাধ্যমে রুবিনার পরিবারকে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে রুবিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং তাদের সন্দেহ হয়। পরে তার শরীর পরীক্ষা করে বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন দেখতে পান বলে জানান তারা।

এ ঘটনায় রুবিনা বেগমের বড় ভাই সেলিম মিয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন— রুবিনার স্বামী মিছবা চৌধুরী (৩৫), ভাসুর মিন্টু চৌধুরী হাবিব (৪০) (পেশায় স্কুল শিক্ষক) এবং শাশুড়ি হাছফা চৌধুরী (৬০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন এবং এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। এমনকি লাশ দেখতে তারা কেউ হাসপাতালে যাননি বলেও জানা গেছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট