
সেলিম হোসেন,সাতক্ষীরা কলারোয়া উপজেলা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের দামোদরকাঠি গ্রামে পরকীয়া প্রেমে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্বামীকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।
আহত ব্যক্তির নাম মোঃ ইব্রাহিম হোসেন (৪০)। তিনি বর্তমানে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত ইব্রাহিম হোসেনের ভাষ্যমতে, তার স্ত্রী স্থানীয় এক ব্যক্তির সাথে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী তাদের হাতেনাতে ধরে ফেলেন। এরপর ইব্রাহিম হোসেন তার স্ত্রীকে আর ঘরে রাখতে রাজি না হয়ে তাকে বাড়ি থেকে চলে যেতে বলেন।
এই ঘটনার জেরে গত রাতে ইব্রাহিম হোসেনের শ্বশুরবাড়ির লোকজন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।
এ সময় ইব্রাহিমের এক আত্মীয়ের মোবাইল কভারের ভেতরে লুকিয়ে রাখা একটি ছোট ধারালো চাকু দিয়ে তার মাথায় আঘাত করা হয় এবং তাকে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কলারোয়া থানা পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানা গেছে।