1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রি বন্ধে ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযান

মোঃ গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

মোঃগোলাম মোস্তফা ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসন এবং অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান পরিচালনা করেছে পুলিশ।ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশ খোলাবাজারে জ্বালানি তেল বিক্রিকারী বিভিন্ন দোকানে নিয়মিত অভিযান চালাচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে জয়মনিরহাট এলাকার মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি দোকানে অভিযান চালানো হয়। অভিযানে দোকানদার হাছেন আলীর দোকানকে লক্ষ্য করে তল্লাশি চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত দোকানদার গভীর রাতে একটি পেট্রোল পাম্পের সঙ্গে যোগসাজশ করে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল সংগ্রহ করে খুচরা বাজারে প্রতি লিটার ২৫০ টাকা দরে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।

অভিযানকালে দোকান থেকে অবৈধভাবে তেল মজুদের ব্যবহৃত কিছু খালি ড্রাম জব্দ করা হয়। এ সময় দোকানদার হাছেন আলী স্বীকার করেন, তিনি আগের রাতে মজুদ করা তেল বিক্রি করে ফেলেছেন।

তিনি আরও জানান, বর্তমানে তিনি একটি পেট্রোল পাম্প থেকে প্রতি লিটার ১৮০ টাকা দরে তেল সংগ্রহ করছেন এবং নতুন করে তেল আনতে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এ সময় পুলিশ তাকে খোলাবাজারে জ্বালানি তেল বিক্রি না করার জন্য নির্দেশ দেয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে।

ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানায়, জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে ভূরুঙ্গামারীতে এসি ল্যান্ড না থাকায় উপজেলা নির্বাহী অফিসার এককভাবে দায়িত্ব পালন করছেন। এতে করে দাপ্তরিক কাজে ব্যস্ততা থাকায় বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করা সমস্যা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট