1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত চাচারা পলাতক ভুরুঙ্গামারীতে কৃষিভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে ২১ মামলার পলাতক ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার বদলি হলেও ছাড়ছেন না চেয়ার, সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার ভুরুঙ্গামারীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সিংগাইরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খুলনায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন বোচাগঞ্জে প্রধানমন্ত্রীর অর্থ বিতরণ

সিংগাইরে ৭ ইটভাটাকে ১৯ লাখ টাকা জরিমানা

রিপন মিয়া | সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

রিপন মিয়া, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কৃষিজমির উর্বর উপরের মাটি (টপসয়েল) কেটে ইট তৈরির অভিযোগে সাতটি ইটভাটাকে মোট ১৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (৩০ মার্চ) দিনব্যাপী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় এক শ্রেণির অসাধু ইটভাটা মালিক কৃষিজমির টপসয়েল কেটে ইট উৎপাদন করে আসছিল। এতে জমির উর্বরতা হ্রাস পাচ্ছে, ফসল উৎপাদন কমছে এবং পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পরিবেশ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন,
“কৃষিজমির টপসয়েল কাটা সম্পূর্ণ বেআইনি। এ ধরনের কর্মকাণ্ড দেশের খাদ্য নিরাপত্তা এবং পরিবেশের জন্য হুমকি। আমরা কঠোর অবস্থানে আছি এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”

জানা গেছে, জরিমানা করা ইটভাটাগুলো হলো—
গাড়াদিয়ার মেসার্স এ এ বি অ্যান্ড কোং (৩ লাখ ৫০ হাজার টাকা),
গোবিন্দলের জে বি সি ব্রিকস (২ লাখ টাকা),
বেরুন্ডীর কে এফ সি ব্রিকস (৪ লাখ টাকা),
খোলাপাড়ার মেসার্স সোহান ব্রিকস (৪ লাখ টাকা),
রামকান্তপুরের মেসার্স কে বি সি ব্রিকস-১ ও কে বি সি ব্রিকস-২ (প্রত্যেক ১ লাখ ৫০ হাজার টাকা)
এবং একই এলাকার মেসার্স এম আর এম ব্রিকস (২ লাখ ৫০ হাজার টাকা)।
অভিযুক্ত মালিকরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছেন।

অভিযানটি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ২০১৯-এর ধারা ৫(১) লঙ্ঘনের দায়ে ধারা ১৫(১) অনুযায়ী পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক মোজাফফর খান।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, কৃষিজমি রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট