বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে সচেতনতামুলক কার্যক্রম অনুষ্ঠিত 

- / বার্তা পাঠানো হয়েছে
বুধবার, ১২ অগাস্ট, ২০২৬
  • বুধবার, ১২ অগাস্ট, ২০২৬

সরওয়ার কামাল।। ষ্টাফ রিপোর্টার।।

চট্টগ্রাম জেলার সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক বিভাগের বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ১২ই আগষ্ট পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম এর নির্দেশনায় বিশেষ প্রোগ্রামের অংশ হিসেবে লোহাগাড়া আমিরাবাদ বাজার, সাতকানিয়ার কেরানিহাট, দোহাজারী-চন্দনাইশ, পটিয়া পৌরসভা এবং বোয়ালখালীর ফুলতলা এলাকায় স্থানীয় চালক, পথচারী ও সাধারণ জনগণকে নিয়ে ট্রাফিক সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছ।

পথসভায় ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে গাড়ি চালানো, পথচারীদের নিরাপদে রাস্তা পারাপার, নির্ধারিত স্থানে গাড়ি পার্কিংসহ সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়। এ সময় চালক ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।এছাড়া সড়ক ও ফুটপাতে যানবাহন ও পথচারী চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ দখল ও প্রতিবন্ধকতা অপসারণ করে ফুটপাত পরিষ্কার করা হয়।

এসনয় এলাকার ট্রাফিক পুলিশ, থানা পুলিশ, স্থানীয় পরিবহন শ্রমিক, চালক, পথচারী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews