1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত চাচারা পলাতক ভুরুঙ্গামারীতে কৃষিভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে ২১ মামলার পলাতক ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার বদলি হলেও ছাড়ছেন না চেয়ার, সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার ভুরুঙ্গামারীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সিংগাইরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খুলনায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন বোচাগঞ্জে প্রধানমন্ত্রীর অর্থ বিতরণ

বগুড়া সদরে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

নাহিদ ইসলাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো: বগুড়া সদর উপজেলার মরাকাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

সোমবার (৬ এপ্রিল) বিকাল পৌনে ছয়টার দিকে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক-এর নেতৃত্বে মরাকাটা বাজারের দশটিকা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

 

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদর উপজেলার দশটিকা এলাকার আব্দুল মোতালেবের ছেলে সজিব (৩৮), হাজরাদিঘী এলাকার আমজাদের ছেলে শরিফুল ইসলাম (২৮) এবং শিবগঞ্জ উপজেলার কুরাহার এলাকার মৃত রেজাউলের ছেলে মুরাদ (৩০)।

 

অভিযানে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন আসামিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় জব্দকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

 

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক বলেন, “মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ বিষয়ে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে ডিএনসি বদ্ধপরিকর। মাদক সেবন বা এর সাথে সংশ্লিষ্ট যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।”

ডিএনসি জানিয়েছে, মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের অভিযান জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট