
সেলিম হোসেন সাতক্ষীরা কলারোয়া উপজেলা প্রতিনিধি:
কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামে এক কৃষকের বাড়িঘর ও প্রাচীর ক্ষতিগ্রস্তের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগকারী জিয়াউল হক জানান, তিনি দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে নিজের ক্রয়কৃত জমিতে পরিবারসহ বসবাস করে আসছেন। কিন্তু হঠাৎ করে পাশের জমির মালিক আজমীর বিশ্বাস প্রভাব খাটিয়ে তার জমির সীমানা ঘেঁষে পানির নালা খনন করেন এবং ঘর ও প্রাচীরের খুব কাছাকাছি কাজ করেন বলে অভিযোগ করেন।
ভুক্তভোগীর দাবি, ওই নালার পানির কারণে তার ঘর ও প্রাচীরে ক্ষতি হচ্ছে এবং ফাটল দেখা দিয়েছে। একাধিকবার বাধা দিতে গেলে তাকে মারধরের হুমকি দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।
এছাড়াও প্রতিবেশীর আম গাছের ডাল ঘরের ছাদের উপর ঝুলে থাকায় তা কাটার অনুরোধ জানানো হলেও কোনো সমাধান হয়নি বলে তিনি জানান। এতে বাড়তি ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
শেষে ভুক্তভোগী পরিবার নিরাপত্তা ও সমস্যার সমাধানে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।