
শাকিব আহম্মেদ ।। লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর বাজার জামে মসজিদে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ৩য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও তাওহীদি জনতার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জুমার নামাজ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইসলাম ও কোরআনের খেদমতে অবদান এবং তাঁর কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। এ সময় তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
আলোচনা শেষে তাঁর রূহের মাগফিরাত ও শাহাদাত কবুলের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত মুসল্লিরা পরম করুণাময় আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁর দ্বীনি অবদান কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।