1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত চাচারা পলাতক ভুরুঙ্গামারীতে কৃষিভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে ২১ মামলার পলাতক ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার বদলি হলেও ছাড়ছেন না চেয়ার, সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার ভুরুঙ্গামারীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সিংগাইরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খুলনায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন বোচাগঞ্জে প্রধানমন্ত্রীর অর্থ বিতরণ

ডিএনসির অভিযানে বগুড়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রাজশাহী ব্যুরো

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ভেলাবাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী এলাকার জহুরুল ইসলামের ছেলে সজিব মন্ডল (৩৩)।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌসের নেতৃত্বে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত আসামিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়।

এ বিষয়ে ডিএনসি বগুড়ার উপ-পরিচালক জিল্লুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট