1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

শাহজাদপুর থেকে সিংড়ায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিক নিহত

মোঃ শরিফুল ইসলাম (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

 মোঃ শরিফুল ইসলাম (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলায় বোরো ধান কাটার সময় বজ্রপাতে সম্রাট (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের ঠেঙ্গাপাকুড়িয়া গ্রামের একটি ফসলি মাঠে এ ঘটনা ঘটে।

নিহত সম্রাট সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরডালা গ্রামের সাজা ফকিরের ছেলে। তিনি সম্প্রতি ১৫-২০ জনের একটি শ্রমিক দলের সঙ্গে মৌসুমি শ্রমিক হিসেবে সিংড়া এলাকায় ধান কাটতে গিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্রাট ঠেঙ্গাপাকুড়িয়া গ্রামের কৃষক আব্দুল আউয়ালের জমিতে অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়লে শ্রমিকরা কাজ বন্ধ করে মাঠের পাশের একটি ঘরে আশ্রয় নেন। পরে বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।

সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

#সিংড়া #নাটোর #বজ্রপাত #শ্রমিক #ধানকাটা #দুর্ঘটনা #বাংলাদেশ #স্থানীয়সংবাদ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট