1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

ভুরুঙ্গামারীতে উৎসব মুখর পরিবেশে মহান আন্তর্জাতিক মে দিবস উদযাপন

মোঃ গোলাম মোস্তফা, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

গোলাম মোস্তফা ভুরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধি:

সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা-তে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে ২০২৬) সকালে আয়োজিত এই কর্মসূচিতে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। র‌্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। এ সময় শ্রমিকরা তাদের অধিকার, ন্যায্য মজুরি এবং কর্মপরিবেশ উন্নয়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ। এছাড়াও র্র্যালীতে উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ সরকার, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন তৌহিদ এবং যুগ্ম আহ্বায়ক গোলাম ইয়াছিন। এছাড়া শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাক ও ট্যাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাফেজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মোঃ রঞ্জু মিয়া সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। র্র্যালী শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের একটি ঐতিহাসিক দিন। এই দিবসের চেতনাকে ধারণ করে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। সমাবেশে শ্রমিকদের কল্যাণে বিভিন্ন দাবির কথা তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট