1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

কলারোয়ায় প্রেমের করুণ পরিণতি: আম বাগানে মিলল দাখিল পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

সেলিম হোসেন,সাতক্ষীরা (কলারোয়া)উপজেলা প্রতিনিধি ।
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

মোঃ সেলিম হোসেন, কলারোয়া উপজেলা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় প্রেমের সম্পর্কের করুণ পরিণতিতে এক দাখিল পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সামির হোসেন (১৭) উপজেলার ৬ নং সোনাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকার মারুফ হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার চলতি বছরের দাখিল পরীক্ষার্থী ছিল।

রবিবার (১০ মে) ভোরে বাড়ির সামনের একটি আম বাগান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে ঘুমাতে গেলেও সকালে বিছানায় তাকে পাওয়া যায়নি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যরা বাড়ির সামনের রাস্তার ওপারে আম গাছের ডালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

স্থানীয়দের দাবি, সামিরের সঙ্গে এক তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই তরুণীর অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে সে। ধারণা করা হচ্ছে, গভীর অভিমান থেকেই সে আত্মহননের পথ বেছে নেয়। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

#কলারোয়া #সাতক্ষীরা #BreakingNews #বাংলাদেশ_সংবাদ #দাখিল_পরীক্ষার্থী #আত্মহনন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট