1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি

বাছির ইসলাম, কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বাছির ইসলাম,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা-র ছয়সৃতী ইউনিয়নের মাধবদী গ্রামে অটোরিকশা চুরি করতে গিয়ে বাবু নামের এক যুবক স্থানীয় জনতার হাতে আটক হয়েছে। বুধবার রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আটককৃত বাবু পার্শ্ববর্তী বড় ছয়সৃতী (বাঘাবাড়) গ্রামের ছাত্তার মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বাবু চুরির উদ্দেশ্যে মাধবদী গ্রামে প্রবেশ করলে তার সন্দেহজনক গতিবিধি দেখে গ্রামবাসী তাকে ঘিরে ফেলে এবং হাতেনাতে আটক করে। পরে উপস্থিত জনতার জিজ্ঞাসাবাদে সে অটোরিকশা চুরির উদ্দেশ্যে সেখানে যাওয়ার কথা স্বীকার করে।

এ সময় বাবু আরও জানায়, সে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ট্যাবলেট কেনাবেচা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। মাদকের টাকার জোগান দিতেই সে বিভিন্ন সময় এলাকায় চুরি করত বলে স্বীকার করে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে প্রায় দেড় বছর আগের একটি অটোরিকশা চুরির ঘটনাও স্বীকার করে বাবু। সে জানায়, মিরাসর বাস স্ট্যান্ড থেকে মাধবদী গ্রামের বাসিন্দা কামরুল মিয়ার অটোরিকশাটি সে চুরি করে পরে বিক্রি করে দেয়।

ভুক্তভোগী কামরুল মিয়া জানান, তার উপার্জনের একমাত্র মাধ্যম ছিল ওই অটোরিকশা। দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও গাড়িটির সন্ধান পাননি। বাবুর স্বীকারোক্তির মাধ্যমে চুরির ঘটনার রহস্য উন্মোচিত হয়েছে বলে তিনি জানান।

এদিকে এলাকায় ধারাবাহিক চুরি ও মাদক ব্যবসার অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মাধবদী ও ছয়সৃতী গ্রামের বাসিন্দারা অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট