1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে স্বপ্না বেগম (৫০) নামে এক নারীকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার বোর্ডঘর দক্ষিণটারী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহতের স্বজনদের দাবি, মরদেহের অবস্থা দেখে তাদের ধারণা, দুর্বৃত্তরা তাকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে।

আদিতমারী থানার ওসি নাজমুল হক জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

এদিকে, এ ঘটনাকে ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট