মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলে ‘Job Fair 2026’: তাৎক্ষণিক নিয়োগ ৪৪৬ জনের, এক মাসে চাকরি পাবেন আরও ১,৫৮১ জন প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে ধন্যবাদ নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাহজাদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, দোয়া ও বৃক্ষরোপণ সিংগাইরে যুবকদের দক্ষতা উন্নয়নে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দিরাইয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি কার্ডের তৃতীয় ধাপের নগদ অর্থ ও চাল বিতরণ শিবালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন মাদরাসা পরিদর্শনে সিসিক প্রশাসক: ‘সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী’ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভা

নারায়ণগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

-
মো. আশরাফুল আলম | নারায়ণগঞ্জ প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল— ‘করব কাজ, গড়বো দেশ, গণতান্ত্রিক বাংলাদেশ’

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

সকালে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে চিটাগাং রোডের গ্রীন গার্ডেন এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। পরে আলোচনা সভায় বক্তব্য দেন তিনি।

বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিএনপি যত প্রতিকূলতার মুখোমুখি হয়েছে, ততই শক্তিশালী হয়েছে। দেশের মানুষ আর ফ্যাসিবাদ দেখতে চায় না। তারা শান্তি ও নিরাপদ পরিবেশে বসবাস করতে চায়। দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আগামী দিনে মানুষ দলে দলে বিএনপিতে যোগ দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করবে—এমন প্রত্যাশা রয়েছে।

অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলম মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের নেতা ও ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিষয়ক সম্পাদক মো. সাহারাজ, সিদ্ধিরগঞ্জ থানার কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের যুববিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম, বিএনপি নেতা হেলাল ও আশরাফুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল ও ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেন।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন। একই সঙ্গে দেশের উন্নয়ন, দলকে আরও সুসংগঠিত করা এবং সমাজ থেকে মাদক ও চাঁদাবাজি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

পরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মী ও দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews