1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

রাতের আঁধারে গাঁজা বহন: ডিএনসির অভিযানে ধরা পড়লো দুই নারী

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

‎নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো:

‎বগুড়ায় ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের সদস্যরা।

‎সোমবার (২২ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে বগুড়া সদর থানাধীন কামারগাড়ী রেলঘুন্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত দুই নারী হলেন লালমনিরহাট জেলার সদর থানাধীন মোঘলহাট ইউনিয়নের কর্নপুর গ্রামের জাকির হোসেনের মেয়ে রিংকি বেগম (২৭) এবং একই গ্রামের মৃত হাসান আলীর মেয়ে বিলকিস বেগম (৩৮)।

‎ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন কামারগাড়ী রেলঘুন্টি মোড়স্থ তিনমাথা থেকে সাতমাথাগামী পাকা সড়কের পূর্ব পাশে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় অভিযান পরিচালনা করা হয়।

‎এ সময় দুই নারীর দেহ তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে মোট পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলার উপপরিচালক জিললুর রহমান বলেন, বর্তমানে মাদক চক্রগুলো নারী ও শিশুদের পারিবারিক পরিচয়কে ব্যবহার করে মাদক পরিবহন করছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

‎তিনি আরও বলেন, তবে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়।

‎নারী বা পুরুষ পরিচয়ে মাদক কারবার করে পার পাওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।‎তিনি বলেন, ডিএনসি বগুড়া জেলা কার্যালয় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।‎সমাজকে মাদকমুক্ত রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।‎ডিএনসি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত বিলকিস বেগমের চার বছর দুই মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে, যার নাম ফাইম।‎গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট