1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

সেন্টমার্টিন ইউনিয়ন যুব বিভাগের সেটাপ সম্পন্ন

কামরুল ইসলাম,বিশেষ প্রতিনিধি।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

‎বিশেষ প্রতিনিধি : কামরুল ইসলাম

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলার অন্তর্গত সেন্টমার্টিন ইউনিয়ন যুব বিভাগের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সেন্টমার্টিনের একটি আবাসিক হোটেলে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টমার্টিন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোহাম্মদ আয়াজ উদ্দীন।

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মাওলানা নুরুল আলম।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টমার্টিন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাবিবুর রহমান।

‎শিক্ষা বৈঠকে ২০২৫–২০২৬ সালের অবশিষ্ট সময়ের জন্য ২০ সদস্য বিশিষ্ট সেন্টমার্টিন ইউনিয়ন যুব বিভাগের কমিটি ঘোষণা করা হয়।

‎ঘোষিত কমিটির দায়িত্বশীলরা হলেন—

‎১। সভাপতি : আয়াজ উদ্দীন

‎২। সেক্রেটারি : আবছার উদ্দীন

‎৩। বায়তুলমাল সেক্রেটারি : তৌহিদুল ইসলাম

‎৪। প্রচার সেক্রেটারি : নুর কামাল

‎কমিটির অন্যান্য সদস্যরা ইউনিয়ন সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

‎প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নুরুল আলম বলেন, আগামী জাতীয় নির্বাচনে উখিয়া–টেকনাফ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারী হুজুরের দাঁড়ি পাল্লা প্রতীককে বিজয়ী করতে যুব বিভাগের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

‎তিনি সেন্টমার্টিন ইউনিয়নের ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিয়ে গণসংযোগ জোরদার করার আহ্বান জানান।

‎তিনি আরও বলেন, সুশৃঙ্খল সংগঠন, আদর্শিক শিক্ষা ও নিয়মিত দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে সেন্টমার্টিন ইউনিয়নে জামায়াতে ইসলামীর সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

‎শিক্ষা বৈঠক শেষে নতুন কমিটির দায়িত্বশীলদের প্রতি অতিথিবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট