1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

ডিএনসি’র শক্ত থাবা, ইয়াবাসহ হাতেনাতে ধরা মাদক ব্যবসায়ী

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

‎রাজশাহী ব্যুরো:

‎বগুড়ায় ১১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এনামুল (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

‎শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে জেলার শিবগঞ্জ থানাধীন চন্ডিজান (করতকোলা) গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎ডিএনসি জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের একটি দল এ অভিযান পরিচালনা করে।

‎অভিযানকালে এনামুলের দেহ তল্লাশি করে তার পরিহিত হালকা সাদা রঙের সোয়েটারের সামনের ডান পকেট থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা কমলা রঙের ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎এ সময় মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকাও জব্দ করা হয়।

‎গ্রেফতারকৃত এনামুল জেলার শিবগঞ্জ থানাধীন চন্ডিজান (করতকোলা) গ্রামের বাবলু প্রামানিকের ছেলে।

‎ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

‎সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ডিএনসি নিয়মিত অভিযান পরিচালনা করছে।

‎বগুড়ায় কোনোভাবেই মাদক কারবারিদের ছাড় দেওয়া হবে না।

‎এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

‎তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

‎ডিএনসি বগুড়া জেলা কার্যালয় জানায়, মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট