1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

মোঃ নাহিদ ইসলাম , ব্যুরো প্রধান, রাজশাহী ।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

মোঃ নাহিদ ইসলাম , রাজশাহী ব্যুরো 
রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলার হাট এলাকায় একটি বালুবাহী ট্রাক উল্টে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (আজ) সকাল আনুমানিক ৮টার দিকে রাজশাহী–নাটোর মহাসড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন— নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম, পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের প্রামানিক, নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু এবং রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, ঝলমলিয়া এলাকায় রাজশাহী–নাটোর মহাসড়কের পাশে নিয়মিত কলার হাট বসে। ঘন কুয়াশার কারণে সকালে নাটোরগামী একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে একজনের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। বাকি তিনজনের লাশ ঘটনাস্থলে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা কলা ব্যবসায়ী ছিলেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার ও সুরতহাল কার্যক্রম পরিচালনা করছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত একজনকে উদ্ধার করে সেখানে ভর্তি করা হয়েছিল। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।

রামেক হাসপাতাল পুলিশ বক্স জানিয়েছে, আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট