1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

সাতক্ষীরা কলারোয়া সীমান্তে মাদকবিরোধী অভিযানে এক লক্ষাধিক টাকার চোরাচালানি জব্দ

সেলিম হোসেন, সাতক্ষীরা (কলারোয়া) উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

সেলিম হোসেন, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

রবিবার (৪ জানুয়ারি) ২০২৬ তারিখে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীন ভোমরা, মাদরা, হিজলদী ও চান্দুড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৯ বোতল উইনসিরাক্স কফ সিরাপসহ এক লক্ষাধিক টাকার বিভিন্ন ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ঔষধ, তালমিছরী, হরলিক্স, ফুচকা, চা পাতা, সাবান, দুধ, পলিথিন ও নবরত্ন তৈল। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৩/১ এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষিদাড়ি এলাকা থেকে ১৯,৬০০ টাকা মূল্যের ভারতীয় উইনসিরাক্স কফ সিরাপ জব্দ করে। হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস-এর ১৫ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোবরপোতা এলাকা থেকে ১২,৭৫০ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় মালামাল আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস-এর ৮ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালি এলাকা থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে। এছাড়া চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৭/৭ এস-এর ১২ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দুড়িয়া আমবাগান এলাকা থেকে ১৮,০০০ টাকা মূল্যের ভারতীয় আগরবাতি আটক করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট