1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত চাচারা পলাতক ভুরুঙ্গামারীতে কৃষিভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে ২১ মামলার পলাতক ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার বদলি হলেও ছাড়ছেন না চেয়ার, সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার ভুরুঙ্গামারীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সিংগাইরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খুলনায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন বোচাগঞ্জে প্রধানমন্ত্রীর অর্থ বিতরণ

সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর মিছিলে মুখরিত চন্দনপুরবাসী

সেলিম হোসেন,সাতক্ষীরা (কলারোয়া)উপজেলা প্রতিনিধি ।
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

সেলিম হোসেন,সাতক্ষীরা কলারোয়া উপজেলা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ৭ নম্বর চন্দনপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) জুমার নামাজের পর এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির শুরুতে জামায়াতে ইসলামী চন্দনপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে স্থানীয়দের মাঝে গেঞ্জি বিতরণ করা হয়। বিতরণ শেষে মিছিলটি চন্দনপুরের বিভিন্ন পাড়া-মহল্লা প্রদক্ষিণ করে।

মিছিলে সাতক্ষীরা-তালা-কলারোয়া (১) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ ইজ্জতউল্লাহর পক্ষে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে স্লোগান দেওয়া হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসীর মাঝে ভোটের বার্তা পৌঁছে দিতে সাইকেল, মোটরসাইকেল ও পায়ে হেঁটে বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগানে বলেন,
“হিন্দু-মুসলিমসহ সকল ধর্মীয় গোষ্ঠী বেঁধেছে জোট, দাঁড়িপাল্লায় দিবে ভোট।”

এ সময় নেতাকর্মীরা আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।

মিছিলে অংশ নিয়ে স্থানীয় এলাকাবাসী আনন্দ ও উৎসাহ প্রকাশ করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনপুর ইউনিয়নের আল-হাজ্ব বায়েজিদ হোসেন। বিশেষ নেতৃত্বে ছিলেন মোঃ আব্দুল আলিম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট