1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

মানিকগঞ্জে মুক্তিযুদ্ধের প্রজন্মের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

রিপন মিয়া | সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

রিপন মিয়া | সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম, মানিকগঞ্জ জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার তিনটি সংসদীয় আসনে বিএনপি প্রার্থীদের বিজয়ে কাজ করতে শেখ মো. কবির আহমেদকে চেয়ারম্যান এবং মো. সারোয়ার হোসেনকে সদস্য সচিব করে ৩৩ সদস্যবিশিষ্ট এ নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) কেন্দ্রীয় কমিটির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মানিকগঞ্জ জেলার তিনটি আসনের জন্য দুইজন করে এবং অতিরিক্ত আরও ছয়জনকে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া মো. মোকলেছুর রহমানকে প্রধান সমন্বয়ক হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটিতে আরও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত জেলা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ মো. কবির আহমেদ বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীদের বিজয়ী করতে মানিকগঞ্জ জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি নিরলসভাবে নির্বাচনী প্রচারণায় সার্বিক সহযোগিতা করবে।”

উল্লেখ্য, এর আগে গত ২১ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। ওই কমিটিতেও শেখ মো. কবির আহমেদ ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট