1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত চাচারা পলাতক ভুরুঙ্গামারীতে কৃষিভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাটে ২১ মামলার পলাতক ‘মাদক সম্রাট’ গ্রেপ্তার বদলি হলেও ছাড়ছেন না চেয়ার, সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার ভুরুঙ্গামারীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে যুব সমাজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান সিংগাইরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খুলনায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ভুরুঙ্গামারীতে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন বোচাগঞ্জে প্রধানমন্ত্রীর অর্থ বিতরণ

নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনিরের মৃত্যু

মো. রবিউল ইসলাম,নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

মো. রবিউল ইসলাম,নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সেক্রেটারি মনিরুজ্জামান মনির (৩৫) ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় তার মরদেহ নলডাঙ্গা উপজেলার ডাকাতিয়া ভিটা (ছাতারভাগ) গ্রামে নিজ বাসভবনে নেওয়া হয়।

পারিবারিক ও একাধিক সূত্রে জানা যায়, একাধিক মামলায় অভিযুক্ত থাকায় গ্রেফতার এড়াতে তিনি পার্শ্ববর্তী জেলা নওগাঁর আত্রাই উপজেলায় বোনের বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার বিকেলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে নলডাঙ্গা পৌরসভাসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট