1. live@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ : দৈনিক জনতার দেশ কন্ঠ
  2. info@www.janatardeshkhantho.com : দৈনিক জনতার দেশ কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্তে উত্তেজনার পর কড়া নজরদারি, অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় বিজিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উধাও, চার দিন পর ফিরলেন মুজাম বিশ্বাস লালমনিরহাটে নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য গ্যাস সিলিন্ডারে ৮ কেজি গাঁজা ও ১৯৩ পিস ইয়াবাসহ আটক ২ ভুরুঙ্গামারীতে পাউবোর জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভুরুঙ্গামারীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপ্তি অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক, মাদক ব্যবসার স্বীকারোক্তি নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহত ভুরুঙ্গামারী সরকারি কলেজে এইচ.এস.সি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খাল খনন, ঘটনাস্থলে হঠাৎ উপস্থিত বিচারক

মৌলভীবাজার জেলা বিএনপিতে অস্থিরতা, কেন্দ্রীয় মহাসচিবের কাছে অভিযোগপত্র

মোঃ আনিছ হামজা,মৌলভীবাজার জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

মোঃ আনিছ হামজা,মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে কমিটির একটি অংশ লিখিত অভিযোগ জমা দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর কাছে।

কমিটির ২৬ সদস্যের স্বাক্ষরিত আবেদনে অভিযোগ করা হয়েছে, রিপন দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সমন্বয়হীনতা, আর্থিক অনিয়ম এবং তৃণমূলের মতামত উপেক্ষা করে সংগঠন পরিচালনা করছেন। এসব কারণে তাকে সদস্য সচিবের পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়েছে। অনাস্থাপত্রটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়া হয়েছে এবং মহাসচিবের দপ্তর তা গ্রহণ করেছে বলে জানা গেছে।

আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৪ নভেম্বর ফয়জুল করিম ময়ূনকে আহ্বায়ক করে ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হলেও শুরুতে কোনো সদস্য সচিব রাখা হয়নি। পরে জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমানের অনুরোধে পদটি সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়। এক সিনিয়র নেতাকে প্রস্তাব করা হলেও ২০২৪ সালের ২৯ ডিসেম্বর তুলনামূলক জুনিয়র নেতা আব্দুর রহিম রিপনকে সদস্য সচিব হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এতে দলের ভেতরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং জেলা সদরে মিছিল ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

অভিযোগকারীরা জানান, রিপনের নেতৃত্বে সংগঠনের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে এবং তার কর্মকাণ্ডে জেলা বিএনপির কার্যক্রম ব্যাহত হচ্ছে। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও আহ্বায়ক কমিটির কয়েকজন সদস্য তা বয়কট করেছিলেন।

অনাস্থাপত্রের সঙ্গে বেশ কিছু ছবি সংযুক্ত করা হয়েছে বলেও জানা গেছে। অভিযোগকারীদের দাবি, এসব ছবিতে রিপনকে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উচ্চপদস্থ নেতা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং একাধিক সিটি ও পৌরসভার সাবেক মেয়রদের সঙ্গে দেখা যাচ্ছে। তারা এসবকেও অনাস্থার ভিত্তি হিসেবে কেন্দ্রীয় দপ্তরে জমা দিয়েছেন।

এর আগে ২০২৪ সালের শেষদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর কাছেও রিপনের অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে আরেকটি আপত্তিপত্র দেওয়া হয়েছিল।

#BNP #মৌলভীবাজার #বাংলাদেশ_রাজনীতি #মির্জা_ফখরুল #রাজনৈতিক_সংবাদ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট